
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আনুমানিক ৫১ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) রাতে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
টঙ্গী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন মঙ্গলবার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় তুরাগ নদের তীরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় লাশটি পচে গলে গেছে। তবে ওই ব্যক্তি কত দিন আগে মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো: আরিফুর রহমান জানান, লাশ উদ্ধারের সময় শরীরের মাংস খুলে পড়ছিল। পচন ধরার কারণে এমন অবস্থা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








