
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো: মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, ‘দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান বাধা খুন, গুম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট ও দখলবাজি। আর এসব আড়াল করতেই সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। মিডিয়াকে কুক্ষিগত করতে সাংবাদিক হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছে ফ্যাসিবাদের প্রতিধ্বনি।’
শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় পাবলিক হলে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার নেত্রকোনার সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের উপর্যুপরি গুলিতে নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি বদরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ আসনের এমপি অধ্যাপক মাছুম মোস্তফা প্রমুখ।
জেলার ১০ উপজেলার আমির ও সেক্রেটারিসহ প্রায় ৮০০ নারী-পুরুষ রুকন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া আরো বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক মানুষ জামায়াতের প্রতিটি কর্মীর কাছে আমানত। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিগত সরকারের ন্যায় দেশ পরিচালনার দুঃসাহস দেখালে আরেকটি জুলাই বিপ্লব সংঘটিত হতে পারে। কাজেই সাবধান হয়ে যান। অতিদ্রুত জুলাই সনদ ও গণভোটের রায় মেনে তা বাস্তবায়ন করুন, নইলে পালাবার পথ খুঁজে পাবেন না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








