
লক্ষ্মীপুর জেলার সদরের ১৮টি ভূমি অফিস থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন মো: মনঞ্জুরুল আলম নামে এক অডিট কর্মকর্তা।
৫ ও ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতে দেখা যায় তাকে।
সংগৃহীত সিসি টিভি ফুটেজে দেখা যায়, রাতের আঁধারে জেলা শহরের পুরাতন শহীদ মিনার এলাকায় একটি ভবনে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের নিয়ে দুই দফা সমঝোতা বৈঠক করেছেন তিনি। সেখানে তিনি অফিস প্রতি ৬০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত দাবি করনে। দাবি না মানলে অনিয়মের অভিযোগে ফাঁসিয়ে দেয়ার হুমকিও দেন ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের লক্ষ্মীপুর জেলার হিসাব তত্বাবধায়ক মনঞ্জুরুল আলম।
এ বৈঠকে তার ঘুষের চাহিদা ও সে আলোকে সবাইকে প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়।
বৈঠকে দু’একজন কর্মকর্তা নিজের অসহায়ত্ব তুলে ধরে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত চাহিদা ও লাখ টাকার অডিট আপত্তির হুমকি দেয়া বিষয়টি অডিও রেকর্ডে শুনা যায়।
বিগত অর্থ বছরেও জেলার ভূমি অফিসগুলো থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








