মৃত্যু
এ টি এম রেজাউল হক রতন ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত
ads

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। 

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

রোববার বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তার পৈতৃক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে তিনি মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।