পিএইচডি
অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। নয়া দিগন্ত
ads

কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু: শফিকুল আলম হেলাল পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই উচ্চতর ডিগ্রি লাভ করেন। 

গত ২৮ নভেম্বর ২০২৬ মালয়েশিয়ায় আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন তিনি।

গবেষণা ও শিক্ষাগত যোগ্যতা সূত্রে জানা যায়, বাইনারি বিশ্ববিদ্যালয়ে তার এই পিএইচডি ডিগ্রি অনুমোদিত হয়। তার গবেষণার বিষয় ছিল—‘বাংলাদেশের কুমিল্লা শিক্ষাবোর্ডের কিছু সংখ্যক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক অবদান প্রভাবিত করার নিয়ামক সমূহের বিশ্লেষণ’।

শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ৩০ বছর ধরে এ অঞ্চলের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনের পাশাপাশি তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমিরের  দায়িত্ব পালন করছেন। 

এছাড়া তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।