জামায়াতে ইসলামী
সৌদিতে বিমান হামলায় নিহত শাহেদের পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ। নয়া দিগন্ত

গত শনিবার বিকেলে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় নিহত হন বগুড়া সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের শাহেদ হোসেন আশিক।

Advertisement

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সোমবার (১২ অক্টোবর) বিকেলে বগুড়া মহানগর জামায়াত সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক মাদলার বাসভবনে গিয়ে শহীদ শাহেদের শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, ওয়ার্ড জামায়াতের আমির আব্দুস সালাম, সেক্রেটারি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।