
কিশোরগঞ্জের ইটনায় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—থানেশ্বর ডোমহাটি এলাকার নূরুল হক ভূইয়ার ছেলে রামিম হাসান ওরফে মানার ভূইয়া (২২), একই এলাকার মো: ছাতু ভূইয়ার ছেলে মো: মনির ভূইয়া (২০) ও মরহুম মুঞ্জু ভূইয়ার ছেলে মো: সারোয়ার (২৭), থানেশ্বর নয়াবাড়ী এলাকার মো: রেজওয়ান ভূইয়ার ছেলে মো: সাব্বির (২০), বর্শিকুড়া দরগাপাড়া এলাকার আ: রাজ্জাক ভূইয়ার ছেলে মো: এশারুল মোল্লা (৩৮) এবং দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার কডু মিয়ার ছেলে মো: আরিফ (২৬)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলায়।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোরে থানেশ্বর গ্রামের একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা রুজু করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








