চেক বিতরণ
ঘোড়াঘাটে মণ্ডপে চালের ডিও ও অসহায়দের অনুদান দিচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন। নয়া দিগন্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৩৬টি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চালের ডিও (বরাদ্দপত্র) বিতরণ করা হয়েছে। এ ছাড়া দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, গৃহহীন ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পূর্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব চালের ডিও ও অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও উপকারভোগীদের হাতে চালের ডিও ও অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।