ইউরিয়া সার, যান্ত্রিক ত্রুটি, যমুনা সার কারখানা
ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হলেও অ্যামুনিয়া সারের উৎপাদন চলছে। ইন্টারনেট

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন দুই দিন আগে চালু হওয়ার পর আবার বন্ধ হয়ে গেছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে বয়লার লিকেজ দেখা দেয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে, গত আট মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার এই কারখানায় সারের উৎপাদন শুরু হয়েছিল।

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হলেও অ্যামুনিয়া সারের উৎপাদন চলছে।

দেলোয়ার হোসেন বলেন, ‘অ্যামোনিয়ার উৎপাদন চলছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি, দুই দিনের মধ্যেই আবার চালু করা যাবে।’