
চীনের সেনঝেনে আজ বৃহস্পতিবার বৈঠক হয়েছে বর্তমান বিশ্বের তিন পরাশক্তি চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে।
বৈঠকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ‘ইতিহাস থেকে শিক্ষা নেয়া এবং একসাথে কাজ করা উচিত’ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
অ্যাপেক সম্মেলনের শুরুতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের এই বৈঠক, যেটি ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো, সেটি ‘যুগান্তকারী তাৎপর্য’ বহন করে বলে তুলে ধরেন শি জিনপিং।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
শি জিনপিং জোর দিয়ে বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এই তিনটি দেশের একসাথে কাজ করা উচিত।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, তিনি বলেন, ‘আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিত। প্রতিকূলতা বা সঙ্কটই প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দেয়।’
শেনঝেনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে পরিচয় দিয়েছেন।
তিনি জানিয়েছেন, তাদের মধ্যে ‘দারুণ সম্পর্ক’ রয়েছে। পুতিনের একজন সহযোগী জানিয়েছেন, ট্রাম্পের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ‘ভালো’ হয়েছে এবং পুতিন ‘খুবই চমৎকার মেজাজে’ ছিলেন।
শি’র সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীন ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চায়। ত্রিপক্ষীয় আলোচনায় নেতাদের ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








