গ্রেফতার
কষ্টিপাথরসহ গ্রেফতার দু’জন। নয়া দিগন্ত

পাচারের প্রস্তুতির সময় রংপুরের দু’টি পৃথকস্থানে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার করেছে বিজিবি-এসআরবি। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

সোমবার (৫ আগস্ট) বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি রংপুর-৫১ এবং এসআরবি-১৩ রংপুর মহানগরী, মিঠাপুকুর ও পীরগাছার বিভিন্ন এলাকায় দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের দু’টি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করে। পাথর দুটির আনুমানিক মূল্য পঞ্চাশ লাখ টাকা। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেপতাররা হলেন নগরীর তাজহাট এলাকার মরহুম এন্তাজ আলীর ছেলে মজিবর রহমান (৫৭) ও নগরীরে সেন্ট্রাল রোড এলাকার মরহুম আজর উদ্দিনের ছেলে এনামুল হোসেন (৫৫)। 

অভিযান পরিচালনাকারী দলের প্রধান রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজিউর রহমান জানান, ‘আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল অভিযান চালিয়ে কষ্টিপাথর উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।