
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি নেয়ার সময় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা দায় স্বীকার করে পুলিশকে জানায় যে তাদের সাথে থাকা আরো তিনজন পালিয়ে যায়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মাসদাইর অক্টোবর অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারব্যক্তিরা হলেন— জয় দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩), হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন, সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন কিশোর রয়েছে।








