
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: আব্দুস সালামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুস সালাম উপজেলার নতুন বাস্তুপুর গ্রামের মো: সাইদুর রহমানের ছেলে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই (নি:) মো: ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাস্তুপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গত ৬ জুন ২০২৬ তারিখের সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর (ধারা- ৮/৯/১০/১১/১২/১৩) মামলার (মামলা নম্বর-০৮) তদন্তে প্রাপ্ত আসামি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ চোরাকারবারি, ডাকাত, ছিনতাইকারী ও অপরাধীদের গ্রেফতারে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে।








