কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ
কুমিল্লা নগরীর ২৩ ভবনে অনিয়ম: নির্দেশনা না মানলে অপসারণ নয়া দিগন্ত

অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ, সড়ক দখল ও ভবন নির্মাণে নির্ধারিত জায়গা না রাখাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে কুমিল্লা নগরীর ২৩টি নির্মাণাধীন ভবনে। চলতি মাসে এসব ভবন পরিদর্শন করে অনিয়ম শনাক্ত করেছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে অভিযান চালায় কুউক। এতে নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

অভিযান শেষে তিনি জানান, অনিয়ম পাওয়া ভবনগুলোর মালিক ও সংশ্লিষ্টদের নোটিশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তিনবার নোটিশ দেয়ার পরও নির্দেশনা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভবন অপসারণের ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে কুউকের ভবন পরিদর্শক মো: রিফাত ও অথরাইজড অফিসার মো: শাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।