নোয়াখালী প্রেস ক্লাব, মহানবী হযরত মুহাম্মদ সা:, সিরাত মাহফিল
নোয়াখালী প্রেস ক্লাবে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয়া দিগন্ত

মহানবী হযরত মুহাম্মদ সা:-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নোয়াখালী প্রেস ক্লাবে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব প্রেস ক্লাবের শহীদ উদ্দিন এসকান্দর হলে দৈনিক সংগ্রামের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। 
সংগ্রামের নোয়াখালী জেলা সংবাদদাতা ডা: বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। 

আলোচক ছিলেন ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারুক আহমেদ, কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহাবুব রহমান ওসমানী। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক সংগ্রামের সদর উপজেলা সংবাদদাতা আবুতাহের। 

এ সময় নোয়াখালীতে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলাচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।