
প্রি-মেইড মিটার বাতিল এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রংপুর মহানগরীতে মশাল মিছিল করেছে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা কমিটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে, প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা, জাতীয় কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, প্রধান উপদেষ্টা শওকত হোসেন আহমেদ, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, সবুজ রায়, এ বি এম মসিউর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গণবিরোধী প্রি-পেইড মিটার গ্রাহকদের শোষণ করছে। ফ্যাসিবাদী আমলের লুটপাটের এই প্রকল্প এখনো বাতিল করছে না সরকার। অন্যদিকে বিদ্যুৎ থাকে না ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা। জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে সব ধরনের পণ্যের মূল্য বাড়ানো হয়েছে। অবিলম্বে এসব জনবিরোধী কর্মকাণ্ড বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।








