সুপারশপে রিমার্ক এইচবি লিমিটেডের পণ্য লিলি বডি লোশন
সুপারশপে রিমার্ক এইচবি লিমিটেডের পণ্য লিলি বডি লোশন ঘিরে ক্রেতারা। সংগৃহীত

শীত মৌসুম শুরুর আগেই বাজারে বাড়ছে লিলি বডি লোশনের চাহিদা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন করেও চাহিদা মেটাতে নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। উন্নত মান ও সাশ্রয়ী দামের কারণে পণ্যটি ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

রিমার্কের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুপারশপসহ আধুনিক বিপণনকেন্দ্রগুলোয় গত বছরের তুলনায় কয়েক গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। বিভিন্ন বিক্রয়কেন্দ্রে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফারও দেয়া হচ্ছে, যা ক্রেতাদের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে।

রাজধানীর হাতিরপুলের মীনা বাজারের ব্যবস্থাপক শোভন হোসেইন বলেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তাদের আউটলেটে ত্বকের যত্নের পণ্যের মজুত বাড়ানো হয়েছে। লিলি বডি লোশনের সঙ্গে একটি কিনলে একটি ফ্রি অফার ক্রেতাদের আকর্ষণ করছে। পণ্যের মান ও ছাড়ের কারণে এটি ভালো সাড়া পাচ্ছে।

ক্রেতারাও লোশন কেনার ক্ষেত্রে দাম ও মানকে গুরুত্ব দিচ্ছেন। লিলি বডি লোশনের ক্রেতা ইয়াসমিন আক্তার বলেন, শীতকালে নিয়মিত লোশন ব্যবহার করতে হয়। তাই পরিবারের খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো মানের পণ্য কেনার চেষ্টা করেন তিনি। আরেক ক্রেতা লিমা খন্দকার জানান, লিলির সুগন্ধ ও ত্বকে আর্দ্রতা ধরে রাখার অনুভূতি তার ভালো লাগে। পরিবারের অন্য সদস্যরাও পণ্যটি ব্যবহার করেন।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, লিলির পাশাপাশি নিওর ব্র্যান্ডের বডি লোশনও ক্রেতাদের সাড়া পাচ্ছে। স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, বেস্ট বাই, আগোরা, মেট্রো মার্ট ও ইউনিমার্টসহ বিভিন্ন চেইন শপে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। চলতি মৌসুমে দুই ব্র্যান্ডের লোশন বিক্রির লক্ষ্যমাত্রা সাত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ডিরেক্টর মো. রুবেল বলেন, শীত শুরুর আগেই লিলি বডি লোশন নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। বিক্রির এ প্রবণতা বিবেচনায় সারা দেশে বিক্রয় পরিকল্পনা জোরদার করা হচ্ছে।

রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা বাড়তে থাকায় উৎপাদন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পণ্যের মান, ক্রেতাদের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মৌসুমি চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন ও সরবরাহ বজায় রাখা ভোক্তাপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতিতে বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে রিমার্ক। বিজ্ঞপ্তি