এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

Advertisement

সুপ্রিয় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম  পত্রের  ‘গল্প: প্রত্যুপকার’ থেকে আরো ৫টি ‘জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন: বন্দি ব্যক্তি বন্দি অবস্থায় কী চেয়েছিলেন?
উত্তর: বন্দি ব্যক্তি তার পরিবারের কাছে সংবাদ পৌঁছাতে চেয়েছিলেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তিকে কী প্রতিশ্রুতি দেন?
উত্তর: তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার এবং তার পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কীভাবে বন্দি ব্যক্তিকে সাহায্য করেন?
উত্তর: আলী ইবনে আব্বাস তাকে মুক্ত করে সহস্র স্বর্ণমুদ্রার থলি দিয়ে সাহায্য করেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কেন জানতেন যে, তিনি খলিফার ক্রোধের শিকার হবেন?
উত্তর: বন্দি ব্যক্তিকে মুক্তি দেওয়ার কারণে আলী ইবনে আব্বাস জানতেন যে, তিনি খলিফার ক্রোধের শিকার হবেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাসের মতে, তিনি খলিফার ক্রোধের শিকার হলে কী করবেন?
উত্তর: তিনি দুঃখিত হবেন না, কারণ তিনি একটি প্রাণ বাঁচিয়েছেন।