ফার্মেসি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ
ফার্মেসি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ।


ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ  দেশে ফার্মাসিস্টদের গড়ে তুলতে অবদান রেখে চলছে। দেশে বর্তমানে ৩৫০টিরও বেশি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে। এসব  প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধ েেশর চাহিদা মিটিয়ে প্রায় ৭০টি  দেশে ওষুধ রফতানি হচ্ছে। এতে বিপুল পরিমাণে বিদেশী মুদ্রা যোগ হচ্ছে জাতীয় অর্থনীতিতে। আর এ সবের মূলে দেশের মেধাবী ও পরিশ্রমী ছাত্রছাত্রীরা। তারা সময়োপযোগী এই শিক্ষার মাধ্যমে ফার্মাসিস্ট হিসেবে ওষুধ উৎপাদনে, মাননিয়ন্ত্রণে ও বিপণনে বড় ভূমিকা রাখছে। এ ইউনিভার্সিটির ট্রেজারার এবং সায়েন্স ও প্রকৌশলী অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান বলেন, ফার্মেসি বিভাগ আজ এ ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় ও আদর্শ বিভাগ হিসেবে পরিচিতি লাভ করেছে। কেননা,বর্তমানে উচ্চশিক্ষার মান নির্ধারণের নিরিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক ৫ বছরের জন্য স্বীকৃতি পেয়েছে এ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ। এর মূলে রয়েছে  দেশের অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ ও নবীন শিক্ষকের যতœ সহকারে শিক্ষাদান । আর এ বিভাগে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠ্যক্রম এবং প্রয়োজনীয়  পুস্তক সংবলিত গ্রন্থাগার।  এ বিভাগের চেয়াম্যান সহযোগী অধ্যাপক ড. আকবর হোসেন বলেন, এ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে রয়েছে সুসজ্জিত ৯টি ল্যাবরেটরি। যেখানে বিভিন্ন জটিল বিষয় নিয়ে ছাত্ররা সার্বক্ষণিক গবেষণা করে থাকে। এ সব গবেষণার ফলাফল,তথ্য-উপাত্ত দেশী-বিদেশী বিভিন্ন সাময়িকীতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আর এ ইউনিভার্সিটির বিশেষত্ব হলো, স্বল্প খরচে মেধাবী ছাত্রছাত্রীদের মানসম্পন্ন শিক্ষাদান করা হয়। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্টাডি, চলমান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস পার্টিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চাকরির  বাজারে শিক্ষার্থীরা  যাতে সফলতা অর্জন করতে পারে, সে দিকটা  ভেবে  তাদের গড়ে তোলা হয়। ইউনিভার্সিটির বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে থেকে  টিউশন ফি কম নেওয়া হয়।   এখানে বি এ ফার্ম কোর্সের জন্য টিউশন ফি  ৮ লাখ টাকা। মাস্টার্স অফ ফার্মেসির জন্য টিউশন ফি  ২ লাখ ৫০ হাজার টাকা। মেধাভিত্তিতে ১০% থেকে ৫০% স্কলারশীপের ব্যবস্থা রয়েছে।  এখানে শিক্ষার্থীদের  সেবাদানের জন্য  পূর্ণকালীন অভিজ্ঞ চিকিৎসক রয়েছে। যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস: সাতারকুল, বাড্ডা, ঢাকা।
ফোন :  ০১৯৩৯৮৫১০৬০। বিজ্ঞপ্তি।

Advertisement