
পিয়ারা আক্তার
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
সুপ্রিয় পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায়: খাদ্য’ থেকে ১৩টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।
ক) খাদ্য আমাদের দেহে --- উৎপাদন করে।
খ) দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য --- প্রয়োজন।
গ) যে খাদ্যে সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে --- খাদ্য বলে।
ঘ) শর্করা জাতীয় খাদ্য আমাদের দেহে --- প্রদান করে।
ঙ) আমিষ জাতীয় খাদ্য দেহের --- গঠন সাহায্য করে।
চ) ভিটামিন ও খনিজ লবণ দেহকে --- থেকে রক্ষা করে।
ছ) খাদ্য নষ্ট হওয়া রোধ করার প্রক্রিয়াকে --- বলে।
জ) মাছ ও মাংস দীর্ঘদিন ভালো রাখতে --- ব্যবহার করা হয়।
ঝ) খাদ্য সংরক্ষণের ফলে খাদ্যের --- অক্ষুণœ থাকে।
ঞ) রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করাকে --- পদ্ধতি বলা হয়।
ট) বরফ বা ঠাণ্ডার মাধ্যমে খাদ্য সংরক্ষণের পদ্ধতির নাম ---।
ঠ) ফল ও সবজি থেকে আমরা --- পাই।
ড) অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে শরীর --- হয়ে যায়।
উত্তর: ক) শক্তি, খ) পুষ্টি, গ) সুষম, ঘ) শক্তি, ঙ) দেহ, চ) রোগ, ছ) খাদ্য সংরক্ষণ, জ) ফ্রিজ, ঝ) গুণাগুণ, ঞ) শুকিয়ে সংরক্ষণ, ট) হিমায়ন, ঠ) ভিটামিন, ড) দুর্বল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








