
জামালপুরের মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজে টানা দুই বছর এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করেনি। ২০২৫ সালের মতো এবারো শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এমন ঘটনায় শিক্ষার মান নিয়ে উঠেছে প্রশ্ন।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
কলেজটি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএম শিখা মুখলেসুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ব্যবসায় শাখা থেকে দুইজন ও মানবিক শাখা থেকে দুইজনসহ মোট চারজন পরীক্ষার্থী। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
গত বছরের ফলাফল থেকে জানা গেছে, ব্যবসায় শাখা থেকে চারজন ও মানবিক শাখা থেকে ছয়জন পরীক্ষার্থী ছিল। ওই বছরও তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি।
টানা দুই বছরই এসএম শিখা মুখলেছুর রহমান কলেজের ফলাফলে পাশের হার শূন্য।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে প্রতিবেদন পাঠাব।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








