জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছাত্রদল, সংঘর্ষ
জবিতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষের দৃশ্য নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ ও লোক প্রসাশন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। 

জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সূত্রপাত ও কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, ভিক্টোরিয়া পার্কে চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানান, দুই গ্রুপের নাম জানি না তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। উল্লেখযোগ্যভাবে আহত হয়নি।