গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নয়া দিগন্ত
ads

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে লাঠিসোঁটাসহ একদল লোকের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবির সদস্যদের হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ডিসি অফিস মোড়ে একদল লোক লাঠিসোঁটাসহ অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

এ পরিস্থিতিতে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে বিজিবির একটি যৌথ টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অবস্থানকারীদের সাথে কার্যকর আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দলটি।

বিজিবি জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও সংযমের সাথে দায়িত্ব পালন করছে বাহিনীটি। এ ধরনের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।