ইমানুয়েল ম্যাক্রোঁ ও ডোনাল্ড ট্রাম্প
ইমানুয়েল ম্যাক্রোঁ ও ডোনাল্ড ট্রাম্প সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। 

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে দুই নেতাই নিউইয়র্কে অবস্থান করছেন।

ট্রাম্পের রোববার সন্ধ্যায় প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

কানাডার আটলান্টিক উপকূলের কাছে অবস্থিত ছোট্ট ফরাসি ভূখণ্ড সাঁ-পিয়ের ও মিকেলোঁ সফর শেষে ম্যাক্রোঁ নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে বৈঠক করেছেন।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।

সূত্র : বাসস