
সুদানের দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি বুধবার এ তথ্য জানান।
ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে মঙ্গলবার আল-জারা স্বর্ণ খনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে সেখান থেকে ৬০টি লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ জানান, জাবারা ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, তা জানা যায়নি ।
খনি শ্রমিক সহকর্মীদের সাথে তিনি সারারাত উদ্ধার অভিযানে অংশ নেন।
সূত্র : বাসস







