
জাপান টাইমস
খুব শিগগির জাপানে দুই কোটি ৪০ লাখ ব্যারেল জ্বালানি তেল মজুদ করতে যাচ্ছে সৌদি আরব। আর এই মজুদ করা তেল থেকে অন্তত ৮০ লাখ ব্যারেল কিনবে জাপান। গত ৯ নভেম্বর সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের ধারাবাহিকতায় সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিতে সই করেছে রিয়াদ ও টোকিও।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পরপরই আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে ইরান। যুদ্ধ শুরুর আগ পর্যন্ত ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই নৌপথ দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ তেল ও জ্বালানিপণ্য পরিবহন করা হতো। অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে জাপান অনেকাংশেই এই প্রণালীর ওপর নির্ভরশীল।
হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকা এবং এর জেরে বিশ্বব্যাপী তেল সরবরাহে নজিরবিহীন বিঘœ ঘটার পরিস্থিতিতে গত মে মাস থেকে জাপানের সাথে জ্বালানি মজুদসংক্রান্ত একটি চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল সৌদি আরব। দীর্ঘ সেই আলোচনার ফল হিসেবেই এই চুক্তি স্বাক্ষরিত হলো। এ দিকে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতও জাপানে উল্লেখযোগ্য পরিমাণ তেল রফতানি করে থাকে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, যৌথ মজুদ ব্যবস্থাপনার আওতায় সৌদি আরবের মতো এই দু’টি দেশও জাপানে তেল মজুদ করার সুযোগ পাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









