বাঁশখালী বাস দুর্ঘটনা, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়ক, বাস উল্টে যান চলাচল বন্ধ, সিএনজিচালিত অটোরিকশা
দুর্ঘটনাকবলিত বাসটি। সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর একটি বাস উল্টে যাওয়ায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটির চালক জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। বাসটি সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

Advertisement

ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেন বলে তারা জানতে পেরেছেন। এরপর বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।