লাশ উদ্ধার
নিহত আবদুল্লাহ আল মাহমুদ (৩৮)। নয়া দিগন্ত

ভোলার লালমোহনে ভাড়া বাসা থেকে চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি ও শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টায় লালমোহন পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। নিহতের বাবা জয়নাল আবেদিন জানান, ২০২৩ সালে সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী নাহিদা পারভীনকে দ্বিতীয় বিয়ে করে লালমোহনে ভাড়া থাকতেন মাহমুদ। পরিবারের সাথে যোগাযোগ করতে দিতেন না স্ত্রী। তার ছেলে আত্মহত্যা করতে পারে না।

নিহতের বড় ভাই প্রভাষক মুহিবুল্লাহ বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেব।’

নিহতের স্ত্রী নাহিদা বর্তমানে তজুমদ্দিন সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত, ঘটনার পর থেকে তাকে বাসায় পাওয়া যায়নি।

লালমোহন থানার ওসি মো: নজরুল ইসলাম মজুমদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

উল্লেখ্য, মৃত্যুর আগের রাতে ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আত্মসম্মানে আঘাত করলে আমি নিঃশব্দে শেষ হয়ে যাব। আল্লাহ সহায়, আল্লাহ উত্তম বিচারক।’