শামা ওবায়েদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরের দৃশ্য। সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের হামলায় দুইজন বাংলাদেশী নিহতদের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন চারজন।

Advertisement

গুরুতর আহত চারজন বাংলাদে‌শী সৌদি আরবের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তবে এখন পর্যন্ত ওই নিহত দুইজনসহ আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদে‌শী আহত হয়েছেন, তারা সৌ‌দির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।’

তিনি জানান, এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের লাশ বাংলাদেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে।

এর আগে হাউছিদের হামলায় দুইজন বাংলাদেশীসহ ১২ জন নিহত এবং আরো অনেকে আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার।