
সকল বিমান সংস্থাকে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার এক বিবৃতিতে সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের বিরুদ্ধে তাদের সতর্কবার্তা পুর্নব্যক্ত করে জানিয়েছে, এগুলো তাদের বাহিনীর অভিযানের জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু ও স্থান।
তবে এই বিবৃতিতে এটি স্পষ্ট করা হয়েছে, অন্য জায়গায়গুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হলেও ‘মক্কা ও মদিনা’ তাদের লক্ষ্যবস্তু নয়।
উত্তর ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি তাদের সতর্ক ‘গুরুত্ব সহকারে নেয়ার’ আহ্বান জানিয়েছে এবং একইসাথে তারা বলেছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার ব্যর্থ চেষ্টার জন্য ‘সৌদি আরব দায়ী’।
এর আগে শনিবার রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হাউছিদের হামলায় দুইজন বাংলাদেশীসহ ১২ জন নিহত হয়, আহত হয় তিন শতাধিক।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








