ওষুধ
জব্দকৃত ভারতীয় ওষুধ। নয়া দিগন্ত
ads

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে গারোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ দুই হাজার ৯৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: নুরুল আজিম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।