লোড হচ্ছে...
বিবৃতিতে বিএজে নেতৃবৃন্দ বলেন, ‘প্রকাশ্যে ভিডিওতে একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র ছিঁড়ে ফেলা কেবল একটি পত্রিকার প্রতি অবজ্ঞা প্রদর্শন নয়, বরং তা মুক্ত সাংবাদিকতা, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাতের শামিল। কোনো সংবাদ বা প্রতিবেদনে ভুল থাকলে কিংবা কোনো বক্তব্যে আপত্তি থাকলে তথ্য ও যুক্তি দিয়ে প্রতিবাদ জানানোর, প্রেস কাউন্সিলে যাওয়ার অথবা আইনি প্রতিকার চাওয়ার সাংবিধানিক ও গণতান্ত্রিক পথ খোলা রয়েছে। কিন্তু সেসব পদক্ষেপ না নিয়ে আক্রমনাত্মক ভঙ্গিতে প্রকাশ্যে সংবাদপত্র ছিঁড়ে হুমকি ছড়ানো কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না। মতের অমিলের জবাব দিতে হবে যুক্তি ও সত্য দিয়ে, সংবাদপত্র ছিঁড়ে নয়।’
১২ দিন আগে

ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দেলোয়ার হোসেন সভাপতি ও মহিউদ্দিন মানিক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নতুন কমিটি ডিজিটাল সাংবাদিকতার উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করবে।
১২ দিন আগে

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
১৮ দিন আগে

তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে এখন অনলাইনের যুগ। সব কিছু এখন অনলাইন নির্ভর। তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি।
২৮ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে একটি সুসংগত ও কার্যকর সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে, তবে তা যেন কোনোভাবেই মূলধারার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যাহত না করে, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। একই সাথে অপতথ্য মোকাবিলায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিটের নিয়মিত তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’ ভিত্তিক অনুষ্ঠান প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
২৮ দিন আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিক ফেলোশিপ ও সনদ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। নবীন শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা শেষে এ ফেলোশিপ ও সনদ প্রদান করা হয়।
১১ অক্টোবর, ২০২৬

সমঝোতা স্মারকের আওতায় টেকসই জীবিকা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ইআরএফ সদস্যদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬


