
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেছেন, সাংবাদিকতা পেশার ক্ষেত্রেও শরিয়তের বিভিন্ন বিধিবিধান রয়েছে। কোরআন-সুন্নাহ ও ইসলামী ফিকহে এ বিষয়ে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো জানা এবং পেশাগত জীবনে সাংবাদিকদের তা অনুসরণ করা প্রয়োজন। তারা এসব নীতিমালা মেনে চললে সমাজ সংশোধন, অন্যায় দূর করা ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার, সংবাদ যাচাই এবং সাংবাদিকতার শরয়ী নীতিমালা নিয়ে আলোচনা করেন।
আরো পড়ুন : পোশাকের অর্ডার হাতছাড়া হচ্ছে বাংলাদেশের, বেশি লাভবান হচ্ছে ভারত
একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার বিষয়ে সতর্ক করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেছেন, কোনো তথ্য বা সংবাদ প্রচারের আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। এমনকি তথ্য সত্য হলেও তা প্রকাশের সম্ভাব্য প্রভাব ও পরিণতি বিবেচনা করা জরুরি।
আরো পড়ুন : ডিসেম্বরে টানা ৪ দিন ছুটির সুযোগ
সংবাদ ও তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতার গুরুত্ব তুলে ধরে খতিব পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ষষ্ঠ আয়াতের নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা সূত্র থেকে সংবাদ পেলেই তা বিশ্বাস কিংবা প্রচার করা যাবে না। আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। অন্যথায় ভুল তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে নিরপরাধ মানুষের ওপর জুলুম হতে পারে।
তিনি বলেন, আগে একটি সংবাদ ছড়িয়ে দিতে মানুষের কাছ থেকে মানুষের কাছে যেতে হতো। কিন্তু এখন মোবাইল ফোনের একটি ক্লিকেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ছে। অনেকে সত্যতা যাচাই না করেই বিভিন্ন গ্রুপে সংবাদ, ছবি ও ভিডিও শেয়ার করছেন। এর মধ্যে কিছু তথ্য ও ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
সাংবাদিকতার শরয়ী নীতিমালা সম্পর্কে মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সংবাদমাধ্যমে প্রচার করা উচিত নয়। অভিযোগের সত্যতা ও যথাযথ প্রমাণ আছে কি না, তা আগে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত না হলে তা প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেয়া যেতে পারে।
তিনি আরো বলেন, কোনো তথ্য সত্য হলেই তা প্রকাশ করা সমীচীন নয়। সেটি প্রকাশের ফলে জাতি ও উম্মাহর কল্যাণ হবে কি না, কিংবা এর কারণে আরো বড় ক্ষতি, বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কি না, তা বিবেচনা করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা পেশার ক্ষেত্রেও শরিয়তের বিভিন্ন বিধিবিধান রয়েছে। কোরআন-সুন্নাহ ও ইসলামী ফিকহে এ বিষয়ে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো জানা এবং পেশাগত জীবনে অনুসরণ করা প্রয়োজন। সাংবাদিকরা এসব নীতিমালা মেনে চললে সমাজ সংশোধন, অন্যায় দূর করা ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
যাচাই ছাড়া তথ্য প্রচারের পরিণতি বোঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস উল্লেখ করেন খতিব। হাদিসটির মর্মার্থ হলো, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই প্রচার করে বেড়ায়।
তিনি বলেন, মোবাইল ফোনে পাওয়া কোনো তথ্য যাচাই না করে শেয়ার করাও এ সতর্কবাণীর অন্তর্ভুক্ত। কেউ বলতে পারেন, তিনি নিজে মিথ্যা বলেননি, শুধু অন্যের পাঠানো তথ্য প্রচার করেছেন। কিন্তু তথ্যের সত্যতা যাচাই না করে তা ছড়িয়ে দেয়ার দায় থেকে এভাবে মুক্তি পাওয়া যায় না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









