সভাপতি, মুসা, সম্পাদক, আবির,
সভাপতি মুসা, সম্পাদক আবির (বাম দিক থেকে)। সংগৃহীত
ads

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি আবু সালেহ মুসা দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) এক্সিকিউটিভ মেম্বার আবু সালেহ মুসা।

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (এসইউজেএফ) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও ডিজিটাল মিডিয়া ফোরামের এক্সিকিউটিভ মেম্বার আবু সালেহ মুসা। সাধারণ সম্পাদক হয়েছেন তুহিবুল আসাদ আবির।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠনটির নতুন কমিটি ১১ সদস্য নিয়ে গঠিত হয়েছে।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল আমিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন এবং কোষাধ্যক্ষ মাইশা সায়েদ অথৈ।

এ ছাড়া প্রচার ও জনসংযোগ সম্পাদক হয়েছেন রাতুল হাসান হৃদয়, একাডেমিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মাহমুদ হাসান জিতু, সদস্য সংগ্রহ সমন্বয়ক তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি, অ্যালামনাই বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ তন্ময় এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক হয়েছেন তাসিন মোরশেদ।

নতুন কমিটির মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরি, দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্য রয়েছে নতুন নেতৃত্বের।

এদিকে, ডিজিটাল মিডিয়া ফোরামের পক্ষ থেকে এসইউজেএফ-এর নবনির্বাচিত সভাপতি আবু সালেহ মুসা, সাধারণ সম্পাদক তুহিবুল আসাদ আবিরসহ নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে নতুন নেতৃত্বের সফলতা এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি কামনা করেছে ডিএমএফ।