লোড হচ্ছে...
‘একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সাথে যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।
২১ মিনিট আগে

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি এই ভূমির ঐতিহ্যবাহী অধিবাসীদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের অতীত ও বর্তমানের প্রবীণদের প্রতি গভীর সম্মান জানাচ্ছি। আমরা বাংলাদেশীরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কিভাবে হৃদয়ে ধারণ করতে হয়। তাই যারা সবার আগে এই ভূমিতে বসবাস করেছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি।’
৪ ঘণ্টা ২০ মিনিট আগে

বিমানবন্দরে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীর ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন জামায়াত আমির।
২২ ঘণ্টা ৪৯ মিনিট আগে

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তাই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক।’
১ দিন আগে

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার দলটিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়। এর ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।’
১ দিন আগে

আমিরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
১ দিন আগে

ব্রিফিংয়ে নেতারা জানান, ‘দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
২ দিন আগে

সংবিধান অনুযায়ী মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের সকল চুক্তি সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুম-খুন ও বাজার সিন্ডিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
২ দিন আগে

তৈরি পোশাক খাতের অস্থিরতার পাশাপাশি গোপালগঞ্জের নিরপরাধ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি স্বার্থান্বেষী মহল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় নৈরাজ্য সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন।
৩ দিন আগে

‘সংসদে তাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখবেন তারা। কোনো অন্যায়ের সাথে আপস করবেন না।’
৪ দিন আগে

‘এ জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১৪০০ যুবক-যুবতির রক্তের বিনিময়ে আমরা এটি পেয়েছি। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিল। তারা সকল ক্ষেত্রে ন্যায়বিচার চেয়েছিল। মানুষের মৌলিক অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সাথে আচরণ করবে-তারা সেটি চেয়েছিল।’
৬ দিন আগে

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’
৯ দিন আগে

‘যারা আমাদের কথা বলছেন, ডকুমেন্ট আছে তারা গিয়ে এজেন্সির সাথে বসেছেন।’
৯ দিন আগে

জানা গেছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
১০ দিন আগে

শনিবার পূর্বাচলের সি শেল রিসোর্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন-২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৩ দিন আগে

আন্দোলনরত ছাত্রীদের সাথে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরো উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?
১৪ দিন আগে

১৫ আগস্ট ও ৭ নভেম্বরের ঘটনাগুলো ঘটেছিল দুঃশাসন, একদলীয় শাসনব্যবস্থা এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে। মানুষ স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচতে চেয়েছিল। তারা নিজেদের অধিকার, কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, চাকরির অধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং নারী-পুরুষের সমান নাগরিক অধিকার চেয়েছিল।
১৫ দিন আগে

গত বুধবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৪০) ছুরিকাঘাত করা হয়।
১৫ দিন আগে

হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
১৮ দিন আগে

ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না।’
১৯ দিন আগে


