লোড হচ্ছে...
উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আগামী ১১ নভেম্বর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৫ দিন আগে

৭ নভেম্বরের চেতনায় সরকার ও বিরোধী দল মিলে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
৬ দিন আগে

নোয়াখালীতে ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশে বিএনপির জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ বিরোধী দলকে আন্দোলনের ভয় না দেখিয়ে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
৬ দিন আগে

সিলেট জেলা জামায়াতের সদস্য সম্মেলনে নবনির্বাচিত জেলা আমির মাওলানা হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। প্রধান অতিথি ড. হামিদুর রহমান আযাদ দেশ ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
৮ দিন আগে

আইন-শৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এনসিপি সভাপতি নাহিদ ইসলাম এমপি। তিনি বিএনপির দমন-পীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমিকদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করেন।
৯ দিন আগে

দলীয়করণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ কামাল হোসেন এমপি। দুর্নীতির জঞ্জাল দূর করে মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১২ দিন আগে

মুন্সীগঞ্জ-২ আসনের এমপি আব্দুস সালাম আজাদ জাতীয় যুব দিবস ২০২৬-এর অনুষ্ঠানে দেশী-বিদেশী ষড়যন্ত্র রোধ, পদ্মায় অবৈধ বালু উত্তোলকদের ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা এবং মাদক ও চাঁদাবাজিমুক্ত বিক্রমপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
১৩ দিন আগে

আন্দোলনের নামে নাশকতার মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অভিযোগ এনে রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সংকট ও সংবিধান সংশোধনের সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিল ও জাতীয় সংসদে গণতান্ত্রিক উপায়ে হতে হবে।
১৩ দিন আগে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন লাইভে 'আমার দেশ' পত্রিকা ছিঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ও ফ্যাসিবাদী আচরণ করেছেন।
১৩ দিন আগে

‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুধু দলের নামের পার্থক্য রয়েছে, চরিত্র এক। চাঁদাবাজি, খুন, দখলদারি, হাট কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, বালুঘাট, টেম্পু স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড—আগে যা চলত, এখনো তা-ই চলছে। শুধু নামটা উল্টে গেছে।’
১৯ দিন আগে

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি অভিযোগ করে বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে দলটিকে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, তাই করছে বিএনপি সরকার।’
২০ দিন আগে


