
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি অভিযোগ করে বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে দলটিকে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, তাই করছে বিএনপি সরকার।’
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম আরো বলেন, ‘দেশে দলীয়করণ চলছে। রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে বিএনপি।’
জনগণের রায়কে দলটি অবমাননা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেন, ‘নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, এমন কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।’
সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন এ সংসদ সদস্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








