লোড হচ্ছে...
পিবিআই সূত্র জানায়, ঘটনার দিন রাতে তাহসিফ ও তার বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপ একসাথে ছিলেন। সেদিন রাতে তারা কোন কোন এলাকায় গিয়েছিলেন এবং কোথায় অবস্থান করেছিলেন, সে-সংক্রান্ত তথ্য জানতে দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে নেয়া হয়েছে। বর্তমানে দ্বীপের দেয়া তথ্যের সত্যতা ও ধারাবাহিকতা যাচাই-বাছাই করা হচ্ছে।
১৫ দিন আগে

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের খালাতো ভাই জহির হাসান উদ্ধার করা লাশটি শনাক্ত করেন। লাশের মাথার চুল কালো এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক ও মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। তার ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল। সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা হাতের মুষ্টি খোলা পেয়েছেন।
১৬ দিন আগে

ফিরোজ উদ্দিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ-পুলিশ তাহসিনের লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।’
১৬ দিন আগে

শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের অফিস কর্মকর্তাসহ আটজনের একটি পর্যটক দল মাওয়া পুরাতন লঞ্চঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তারা সবাই পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের পশ্চিম পাশের দিকে গোসল করতে নামেন।
১৯ দিন আগে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনাকালে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মাওয়া নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের পদ্মা স্টেশনের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিমের অভিযানে ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
২৩ দিন আগে

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, ‘পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। গতকাল বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় ড্রেজার, বোট ও বালু জব্দ করা হয়।’
১৫ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের ধাওয়ার সময় নৌ-পুলিশের একটি স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় পানিতে তলিয়ে যাওয়া শটগান এখনো উদ্ধার হয়নি।
১৩ অক্টোবর, ২০২৬


