লোড হচ্ছে...
বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধারণ, লালন ও বিস্তারের প্রত্যয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী লোকমেলা ও লোকসংগীত উৎসব। সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুর-এর আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এই বর্ণিল উৎসব অনুষ্ঠিত হয় প্রাকৃতিক পরিবেশে, শহর থেকে দূরের এক নিভৃত গ্রামীণ এলাকায়। গত ০৫ বৈশাখ ১৪৩৩ (শনিবার) বোচাগঞ্জ উপজেলা-র ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বড়ইয়া নয়াহাট বটতলায় এ আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসবে গ্রামবাংলার স্বকীয় সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়।
২২ এপ্রিল, ২০২৬
সীমান্ত সুরক্ষা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অপারেশনাল সক্ষমতা বাড়াতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী মৌচোষা এলাকায় নতুন একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ এপ্রিল, ২০২৬
কুমিল্লার দাউদকান্দিতে মঙ্গলবার ভোরে (১৪ এপ্রিল) চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিবাপুর (ভাইগড়) গ্রামে।
১৪ এপ্রিল, ২০২৬
দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল (প্রায় ৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার লতিফা...
২৬ মার্চ, ২০২৬
দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়েছেন। ১৯৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি মোট ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বয়লারের টিউব ফেটে যাওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানায় মেরামত করে কেন্দ্রটি চালু করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এতে কেন্দ্রটির তিনটি ইউনিটই অচল হয়ে পড়লো।
১৯ জানুয়ারি, ২০২৬
দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান। টানা ১১দিন ধরে পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আটদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয় তেঁতুলিয়ায়।
১৬ জানুয়ারি, ২০২৬

