লোড হচ্ছে...
বাংলা নববর্ষকে ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নবিতানের উদ্যোগে তিন দিনব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব–১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) শুরু হয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের সমাপ্তি ঘটে। শেষ দিনেও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এ মেলায় সাজসজ্জায় ব্যবহার করা হয় মাটির আসবাবপত্র, গামছাসহ নানা দেশীয় ও ঐতিহ্যবাহী উপকরণ।
২২ এপ্রিল, ২০২৬
বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধারণ, লালন ও বিস্তারের প্রত্যয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী লোকমেলা ও লোকসংগীত উৎসব। সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুর-এর আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এই বর্ণিল উৎসব অনুষ্ঠিত হয় প্রাকৃতিক পরিবেশে, শহর থেকে দূরের এক নিভৃত গ্রামীণ এলাকায়। গত ০৫ বৈশাখ ১৪৩৩ (শনিবার) বোচাগঞ্জ উপজেলা-র ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বড়ইয়া নয়াহাট বটতলায় এ আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসবে গ্রামবাংলার স্বকীয় সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়।
২২ এপ্রিল, ২০২৬
পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সাংগ্রেং উৎসব উদযাপনে মেতে উঠেছে কক্সবাজার। প্রতিবছরের মতো এবারও সাত দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৭...
১৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
১৪ এপ্রিল, ২০২৬
পহেলা বৈশাখ ঘিরে রাজধানী ঢাকাজুড়ে বইছে উৎসবের আমেজ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার আবহ শহরেও ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে বসেছে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ আয়োজন। যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার সুযোগ আছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা চলছে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত, যেখানে গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য পাওয়া যাচ্ছে। একই সময়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসএমই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে শতাধিক স্টলে দেশীয় পণ্য ও খাবারের পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক আয়োজনও থাকছে।
১৪ এপ্রিল, ২০২৬
নববর্ষের প্রথম প্রহরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩।
১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব-আনন্দ, উচ্ছ্বাস আর বৈচিত্র্যের এক অপূর্ব মিলনমেলা। আর সেই আনন্দঘন আয়োজনেই এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দেখা গেল এক অনন্য চিত্র, যেখানে শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং উৎসবের রঙ, সুর ও ভালোবাসার স্পর্শে মুছে গেছে সব ভিন্নতা, তৈরি হয়েছে এক অন্তর্ভুক্তিমূলক মানবিক পরিবেশ। পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা এবং রঙিন পাঞ্জাবি-শাড়িতে সজ্জিত মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এর মাঝেই বিশেষভাবে নজর কাড়েন বিভিন্ন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ।
১৪ এপ্রিল, ২০২৬
বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ফুল নিবেদন ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বিজু’ এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘বিষু’ উৎসব।
১২ এপ্রিল, ২০২৬
চলছে ২৪তম ঢাকা চলচ্চিত্র উৎসব। বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি সিনেমা এ উৎসবে দেখানো হবে। আজ শেষ হবে এ উৎসব। এবারের আয়োজনে বাংলাদেশের মোট ১৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। আন্তর্জাতিক পরিসরে দেশীয় চলচ্চিত্রকে তুলে ধরতে আলাদা ‘বাংলাদেশ প্যানারোমা’ সেকশন হিসেবে থাকছে । এই বিভাগে দেখানো হচ্ছে মোট ৯টি বাংলাদেশি সিনেমা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা নিয়ে সাজানো হয়েছে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগ। ৪৯টি চলচ্চিত্র এই শাখায় দেখানো হচ্ছে । প্রতিদিনই থাকছে দেশ-বিদেশের নানা ধরনের সিনেমার প্রদর্শনী। আজ (১৮ জানুয়ারি) হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান।
১৮ জানুয়ারি, ২০২৬
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সব প্রদর্শনী স্থগিত করা হয়েছে। দর্শকের কাছে দুঃখ প্রকাশ করেন আয়োজকেরা।
১৫ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি সিনেমা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। শনিবার পর্দা উঠেছে উৎসবের,যা চলবে ১৮ জানুয়ারী পর্যন্ত। উৎসবের চব্বিশতম এ আসরে দেখা যাবে অনেকগুলো বাংলা সিনেমা। এবারের আয়োজনে বাংলাদেশের মোট ১৫টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে। আন্তর্জাতিক পরিসরে দেশীয় চলচ্চিত্রকে তুলে ধরতে আলাদা ‘বাংলাদেশ প্যানারোমা’ সেকশন হিসেবে থাকছে । এই বিভাগে দেখানো হবে মোট ৯টি বাংলাদেশি সিনেমা।
১২ জানুয়ারি, ২০২৬
ছায়ানট বিরতির পর আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরেছে। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শুদ্ধসংগীত উৎসব’। এটি উৎসর্গ করা হয়েছে কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।
১০ জানুয়ারি, ২০২৬

