উৎসব
গুড় উৎসব। নয়া দিগন্ত

নাটোরে দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে গুড় উৎসব—২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ শীতের গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, গুড় উৎপাদন ও বিপণনের সাথে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সরদার নয়া দিগন্তকে বলেন, ‘আমাদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করা। পাশাপাশি এই উৎসবে ঐতিহ্যবাহী গুড় ও অন্যান্য দেশীয় পণ্য দেশব্যাপী পরিচিতি লাভের পরিবেশ তৈরি করা।’

তিনি আরো বলেন, ‘উৎসবের উদ্দেশ্য, কার্যক্রম ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরা। যাতে এর সফল সকল জনসাধারণ পায়। এজন্য গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি সকলের সহযোগিতা  কামনা করেছেন।’

এবারে নাটোরে গুড় উৎসবে বিভিন্ন রকমের গুড়সহ বিভিন্ন পণ্যের ১৬ স্টল পদর্শিত হচ্ছে।