লোড হচ্ছে...
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
১৫ ঘণ্টা ৪৩ মিনিট আগে
সকালে আকাশে কিছু মেঘের আনাগোনা থাকলেও ঢাকাবাসীর জন্য স্বস্তির বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। বরং দিনজুড়ে আবহাওয়া শুষ্কই থাকতে পারে, আর তাপমাত্রাও তেমন বদলাবে না। ফলে গরমের অনুভূতি আগের মতোই থাকবে রাজধানীজুড়ে।
২৩ এপ্রিল, ২০২৬
দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২২ এপ্রিল, ২০২৬
বৈশাখের শুরুতে অল্পস্বল্প স্বস্তি মিললেও দেশের আবহাওয়ায় এখনো গরমের প্রভাব স্পষ্ট। দিনের তাপমাত্রা অনেক জায়গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। এরই মধ্যে নতুন করে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যা সাময়িকভাবে গরম কমাতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
১৮ এপ্রিল, ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১২০ ঘণ্টায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রায় সামান্য ওঠানামার আভাসও দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।
৯ এপ্রিল, ২০২৬
দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পাশাপাশি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ এপ্রিল, ২০২৬
চলতি এপ্রিল মাসজুড়ে দেশে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে।
৩ এপ্রিল, ২০২৬
দেশের চার অঞ্চলে ঘণ্টায় ৬০–৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ এপ্রিল, ২০২৬
আগামী পাঁচ দিনে সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
২৯ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ মার্চ) সামান্য বৃষ্টি হয়েছিল। তবে আজ মঙ্গলবার (২৪ মার্চ) তাপমাত্রা বেড়েছে।
২৪ মার্চ, ২০২৬
দেশের তিন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
২৩ মার্চ, ২০২৬
চৈত্রের শুরুতে টানা কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে বৃষ্টি। ঈদের দিনেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আজ রাতের মধ্যেই দেশের ২০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০...
২১ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে এবার ছায়া ফেলতে পারে বৈরী আবহাওয়া। কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে, আর ঈদের দিনই পরিস্থিতি সবচেয়ে বেশি প্রতিকূল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
২০ মার্চ, ২০২৬
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
১৮ মার্চ, ২০২৬
পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৩...
১৩ মার্চ, ২০২৬
ঢাকা বিশ্বে দূষিত শহরের তালিকায় এখন ১৪তম স্থানে অবস্থান করছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীর বায়ুমানের একিউআই স্কোর ১২৪। এই স্কোর সাধারণ মানুষের জন্য সামান্য উদ্বেগজনক নয়, তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
১৩ মার্চ, ২০২৬
আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৩ মার্চ, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
১৩ মার্চ, ২০২৬
দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তিন অঞ্চলে এই ঝড় বেশি প্রভাব ফেলতে পারে এবং ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
৬ মার্চ, ২০২৬
কিছু দিনের মধ্যে বিদায় নিচ্ছে ফাল্গুন। আসছে চৈত্র মাস। ফাল্গুনের শেষে বাড়তে শুরু করে গরম । এসময় প্রকৃতিতে দেখা যায় কিছুটা রুক্ষতা। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৫ মার্চ, ২০২৬

