পঞ্চগড়ে শীত, পঞ্চগড়ের তাপমাত্রা, তেঁতুলিয়ায় ১২.৫ ডিগ্রি, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, তেঁতুলিয়া আবহাওয়া, পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, ডিসেম্বরের শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ের আবহাওয়া
পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে আজ (বৃহস্পতিবার) সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

Advertisement

বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরো কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’