লোড হচ্ছে...
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকার নিট ঋণ নিয়েছে পাঁচ হাজার ৯২৮ কোটি ৭০ লাখ টাকা। সব মিলিয়ে দুই মাসে সরকারের মোট নিট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৯১৯ কোটি ৩০ লাখ টাকা। এটি চলতি অর্থবছরের অভ্যন্তরীণ ঋণ লক্ষ্যমাত্রার ১৫ দশমিক ৭ শতাংশ।
৭ দিন আগে

দলীয় সূত্র বলছে, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক অবস্থান এবং অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। একইসাথে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া ঠেকাতেও প্রস্তুতি চলছে।
৮ দিন আগে

এমআইফাইভ নিশ্চিত করেছে, সিজিটিআরআই-এর প্রধান উদ্দেশ্য হলো এমএসএস-এর প্রযুক্তিগত গোয়েন্দা ক্ষমতা বাড়ানো। সেই লক্ষ্যে তারা বিভিন্ন অ্যাকাডেমিক গবেষণায় অর্থায়ন করছে।
১ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোতে কোনো ধরনের সঙ্কেতও দেখাতে হবে না।
১ অক্টোবর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে ফের হামলার সম্ভাবনা নাকচ করেননি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন হামলা হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে চান না।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

পোরশা বাসস্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ। পরে বাধ্য হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। এতে ১৫০ টাকার ভাড়ার বিপরীতে প্রায় ৩০০ টাকা গুণতে হয়েছে। এছাড়া সময় বেশি লেগেছে প্রায় দেড় ঘণ্টা।
২৮ সেপ্টেম্বর, ২০২৬


