দৌলতদিয়া ঘাট, পাটুরিয়া ঘাট, পদ্মা নদী, যমুনা নদী, ঘন কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল, ফেরি চলাচল শুরু, ফেরি চলাচলে বিঘ্ন, যানবাহন আটকা, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন, বিকন বাতি, নৌ চ্যানেল
ফেরি। নয়া দিগন্ত
ads

পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

জানা গেছে, রোববার দিবাগত রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝনদীতে দুটি ও দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি লোড করে আটকা পরে। দীর্ঘ সময় দুই ঘাটে নিরাপত্তাহীনতায় আটকা পরে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। পরে সোমবার সকাল ৫টা ৪০ মিনিটে কুয়াশার ঘনত্ব কমে গেলে ওই ফেরিগুলো চলাচল শুরু করে। 

এর আগে, রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে নদীর পথের নৌ চ্যনেলে চলাচলের জন্য পুঁতে রাখা বিকন বাতি ও বয়া দৃষ্টি সীমার বাইরে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

বিআইডাব্লিটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শীত মৌসুমে রাতে প্রায়ই এ রকম ঘন কুয়াশা পরে। যার কারণে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।