লোড হচ্ছে...
এলজিইডিসহ সরকারি তদারকি কর্মকর্তাদের ব্যর্থতা ও পরোক্ষ যোগসাজশের বিষয়টিও তদন্তের আওতায় আনা জরুরি। আট বছর ধরে কাজ বন্ধ থাকার পরও মাঠপর্যায়ের প্রকৌশলী ও প্রশাসনিক কর্তারা কেন চুপ ছিলেন, সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নেননি কেন, সে হিসাবও বের করতে হবে। মনিটরিং ব্যবস্থা আরো গতিশীল করা জরুরি, যাতে প্রকল্প শুরুর পর কোনো ঠিকাদার কালক্ষেপণ করলে শুরুতেই ব্যবস্থা নেয়া যায়। এখন স্থানীয় পর্যায়ে সমন্বিত নাগরিক কমিটি গঠন এবং ডিজিটাল নজরদারির মাধ্যমে প্রতিটি কাজের অগ্রগতি প্রকাশ্যে আনার সময় এসেছে।
২২ ঘণ্টা ৫৩ মিনিট আগে

এদিকে ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
২২ ঘণ্টা ৫৫ মিনিট আগে

সামরিক জোটের সাফল্য কেবল কত সৈন্য, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র একত্র করা গেল, তার ওপর নির্ভর করে না। নির্ভর করে হুমকি সঠিকভাবে শনাক্ত করা, বেসামরিক মানুষকে রক্ষা করা এবং প্রতিপক্ষের সাথে যোগাযোগের পথ খোলা রাখার ওপর। ইরানকে ঘিরে সঙ্ঘাতের সমাধান, ইয়েমেনে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্ত এবং সুদানে যুদ্ধ বন্ধের কার্যকর উদ্যোগ ছাড়া লোহিত সাগরে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা কঠিন। মক্কা জোট যদি কেবল সামরিক প্রতিক্রিয়ার কাঠামো না হয়ে সঙ্ঘাত প্রতিরোধ ও কূটনৈতিক সমাধানের ব্যবস্থাও গড়ে তুলতে পারে, তাহলে তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অন্যথায়, যে সমুদ্রপথ বিশ্বকে যুক্ত করে, সেটিই বিভক্তির রেখায় পরিণত হবে। আর সেই বিভাজনের মূল্য শুধু মধ্যপ্রাচ্য বা আফ্রিকার মানুষকে নয়, বাংলাদেশসহ গোটা বিশ্বের অর্থনীতি ও সাধারণ মানুষকেও দিতে হবে
২৩ ঘণ্টা ১ মিনিট আগে

এতে আরো বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, ফ্যাসিবাদী শাসনামলের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষার প্রক্রিয়া ধারাবাহিকভাবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ছিল।
২৩ ঘণ্টা ২ মিনিট আগে

সশস্ত্র বাহিনীকেও বুঝতে হবে, আদেশ দিয়ে জনআস্থা সৃষ্টি করা যায় না। শৃঙ্খলাবদ্ধ সদস্যরা যখন মানুষের জীবন রক্ষা করেন, অধিকারকে সম্মান করেন, নিজেদের কাজের ব্যাখ্যা দেন এবং জবাবদিহি মেনে নেন, তখনই আস্থা গড়ে ওঠে। তাই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার জন্য রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের পাশাপাশি অভ্যন্তরীণ ব্যর্থতা সংশোধনের সংকল্পও প্রয়োজন। প্রত্যেক কর্মরত কর্মকর্তা, বিশেষ করে বেসামরিক দফতরে দায়িত্ব পালনকারীদের প্রতি আহ্বান দৃঢ় : পদমর্যাদা ধারণ করুন বিনয়ের সাথে, দায়িত্ব পালন করুন সাহসের সাথে। নিজের এখতিয়ার অতিক্রম করবেন না। তোষামোদের বিনিময়ে উন্নতি কেনার চেষ্টা করবেন না। কারো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য নিজের পোশাক ও পরিচয় ব্যবহার করতে দেবেন না
২৩ ঘণ্টা ১৪ মিনিট আগে

‘মানুষের হৃদয়ে জমে থাকা অব্যক্ত কথাগুলো কখনো চিঠি হয়ে কাগজের বুকে আশ্রয় নেয়, কখনো গানের সুরে ভেসে বেড়ায়, আবার কখনো কবিতার পঙ্ক্তিতে খুঁজে পায় নিজস্ব ভাষা। আজকাল হাতে লেখা চিঠির ব্যবহার কমে গেলেও, তার স্মৃতি অনেকের কাছে অম্লান।’
২৩ ঘণ্টা ১৯ মিনিট আগে

সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য শাহবাজ শরিফের সরকারকে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। এমন বার্তা দেয়া উচিত নয় যে, সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে খায়বার পাখতুনখাওয়ায় নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এই নীতির মাধ্যমে প্রদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। শাহবাজ শরিফের সরকার ইমরান খান ফোবিয়ায় বন্দী হয়ে গেছে। এ বন্দী সরকার পাকিস্তানকে বেসামরিক স্বৈরশাসনের দিকে ঠেলে দিয়েছে। সরকারকে ইমরান খান ফোবিয়া থেকে মুক্ত হতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।
২৩ ঘণ্টা ২৩ মিনিট আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগাল জাতীয় দলের জার্সি পরা রোনালদোর একটি ছবি পোস্ট করে ফেডারেশন লিখেছে, ‘আল নাসরের হয়ে আবারো গোল করেছেন রোনালদো।’
২৩ ঘণ্টা ৪৮ মিনিট আগে

খুলনা সিটি করপোরেশন তার মালিকানাধীন ভবনসমূহে সোলার প্যানেল স্থাপনের কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
২৩ ঘণ্টা ৩৯ মিনিট আগে

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের মাটিতে তাকে হয়রানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
১ দিন আগে

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য অব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
১ দিন আগে

মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ দিন আগে

‘আমরা চাই সরকারি দল, বিরোধী দলসহ সবাই মিলে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন গ্রহণ করুক। বিরোধী দলকে আমরা বারবার আহ্বান জানিয়েছি, তারা যেন আলোচনায় অংশ নেয়। তবে তারা একান্তই না এলে আমাদের সাংবিধানিক সংশোধন তো নিতেই হবে। এটা জাতির প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।’
১ দিন আগে

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
১ দিন আগে

প্রতিমন্ত্রী ওই হামলায় আহত বাংলাদেশীদের সৌদি কর্তৃপক্ষের দেয়া চিকিৎসা ও সেবার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১ দিন আগে

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আমানতগঞ্জ গ্যারেজে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এসব পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ করেন।
১ দিন আগে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘বিএনপিকে ভূতে ধরেছে, বিএনপিকে ভূতে ধরেছে। বলুন কোন ভূতে? যে ভূতে হাসিনাকে ধরেছে। যদি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত না করা যায় তাহলে দেখবেন বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় ৫ বছর যে-ই থাকবে, সেই আরেক হাসিনায় পরিণত হবে।’
১ দিন আগে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা মাদক। এ সমস্যা বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের দেশে এর প্রকোপ আশঙ্কাজনক। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই।’
১ দিন আগে

তিনি বলেন, বিদেশের মাটিতে একজন বাংলাদেশীর সাথে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। রাজনৈতিক ক্ষোভ প্রকাশের ক্ষেত্রেও শালীনতা, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপদস্থ করার অধিকার নয়।
১ দিন আগে

দুই দেশের সম্পর্ককে প্রচলিত বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, রফতানি বহুমুখীকরণ এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে আরো শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেয়ার সুযোগ রয়েছে।
১ দিন আগে


