দেশের মোট ভোটার, মোট ভোটার সংখ্যা, পুরুষ ভোটার, নারী ভোটার, তৃতীয় লিঙ্গের ভোটার, ভোটার বৃদ্ধি, ইউনিয়ন পরিষদ নির্বাচন, নির্বাচন কমিশন
ভোটার পরিসংখ্যান। সংগৃহীত
ads

বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি  ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন।

এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন। গত ৩১ আগস্ট থেকে এ পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার বৃদ্ধি পেয়েছে।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব জানান, ‘আমরা গত ৩১ আগস্ট যে ভোটার সংখ্যা বলেছিলাম তা থেকে আজ পর্যন্ত ভোটার বৃদ্ধি পেয়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।’ এই ভোটার তালিকা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন করা হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, ‘ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯ থেকে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোনের সাথে কমিশনের মতবিনিময় করার কথা রয়েছে। ৫৫টি দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র : বাসস