লোড হচ্ছে...
ইউক্রেনীয় বাহিনীকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষাক্ষেত্রে অনলাইন ক্লাসের ব্যবহার বেড়েছে। সম্প্রতি জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মতামত ও অভিজ্ঞতা। সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী ডা. এএনএম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সংকট ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ইরান-ইসরাইল সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় তা মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সহজ শর্তে ঋণ সহায়তা চাওয়ার পরিকল্পনা করছে সরকার।
২ এপ্রিল, ২০২৬
রাজধানীতে জ্বালানি তেলের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকেই শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ও তেল পাম্পে তেল নিতে ভিড় করছেন পরিবহন চালক ও মালিকরা। এতে অনেক জায়গায় সড়কের একাংশজুড়ে দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে।
৩১ মার্চ, ২০২৬
ইরানকে ঘিরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ায় একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। জ্বালানি সাশ্রয় ও ব্যয় নিয়ন্ত্রণে করোনাকালের মতো কিছু ব্যবস্থা পুনরায় চালুর পরিকল্পনাও আলোচনায় এসেছে।
৩০ মার্চ, ২০২৬
২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে হাম শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল; অথচ জানা গেলো এক শেষ মাসের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছে! খোঁজ নিয়ে জানা যাচ্ছে গাফিলতির কারণে সফল একটি কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়েছে। ----
৩০ মার্চ, ২০২৬
তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ—এ যেন এখন নিত্যদিনের বাস্তবতা। মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকে অজ্ঞান হয়ে পড়ছেন, এমনকি তাপজনিত কারণে হিটস্ট্রোকের আশঙ্কায় অনেকে।
২৯ মার্চ, ২০২৬
ইরান যুদ্ধের জের ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি সংকটের বিষয়টি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকায় পেট্রল পাম্পের ভিড়ের ভিডিওগুলো সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে।
২৭ মার্চ, ২০২৬
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকটের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। মঙ্গলবার (২৪ মার্চ) সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড ঝুলছে। খোলা পাম্পগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন, এবং বহু চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরছেন। এই পরিস্থিতি নাগরিক জীবনের পাশাপাশি রাইড শেয়ারিং, লজিস্টিকস এবং ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব ফেলছে।
২৪ মার্চ, ২০২৬
সাতক্ষীরায় জ্বালানি তেলের সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেলেও বেশিরভাগ পাম্পে সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
২৪ মার্চ, ২০২৬
পর্যাপ্ত ফুয়েলের অভাবে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বিভিন্ন রুটে তীব্র বাস সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এতে ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শত শত শিক্ষার্থী।
২৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পুরোপুরি পড়ার আগেই দেশে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরকার বলছে, মজুত এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কিন্তু মাঠপর্যায়ে চিত্র ভিন্ন—পাম্পে ভিড়, কোথাও তেল শেষ, কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
২৪ মার্চ, ২০২৬
উত্তরের জেলা গাইবান্ধায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় জেলার সাত উপজেলার ১৭টি ফিলিং স্টেশনের সবগুলোই বন্ধ হয়ে গেছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা।
২৩ মার্চ, ২০২৬
তীব্র জ্বালানি সংকট এবং পাম্পগুলোতে নিরাপত্তার অভাবে যেকোনো মুহূর্তে সারা দেশে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার (২২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই উদ্বেগের কথা জানায়।
২৩ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটির মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে স্বস্তি নেই নগরবাসীর। সরবরাহ স্বাভাবিক থাকার দাবি করা হলেও বাস্তবে অনেক পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন, বিলম্বিত সরবরাহ এবং অনিশ্চয়তায় ভরা পরিস্থিতি। ফলে চালকদের ভোর থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
১৯ মার্চ, ২০২৬
ঈদ উপলক্ষে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ। তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র—কাউন্টারে বাস নেই, নেই পর্যাপ্ত টিকিট; অথচ যাত্রীদের দীর্ঘ সারি লেগেই আছে।
১৯ মার্চ, ২০২৬
এই সরবরাহ ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে কৃষিনির্ভর দেশগুলো। ভারত, ব্রাজিল, চীন, অস্ট্রেলিয়া—সবাই বড় অংশে আমদানিনির্ভর। উদাহরণস্বরূপ, ভারতের প্রায় ৪০–৫০ শতাংশ ইউরিয়া আসে এই পথ দিয়ে, আর ব্রাজিলের নির্ভরতা প্রায় ৯০ শতাংশ।
১৭ মার্চ, ২০২৬
জ্বালানি তেলের সংকটের কারণে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য অপসারণ কার্যক্রম গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে জনদুর্ভোগ বেড়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করে কার্যক্রম আবার চালু করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
১৫ মার্চ, ২০২৬
রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামীকাল সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন।
১৪ মার্চ, ২০২৬
দেশে জ্বালানি সংকটের প্রভাব শিল্প খাতের উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যবস্থায় পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ ব্যাহত হলে উৎপাদন কমে যেতে পারে, যা শেষ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ঘাটতি ও মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াবে। তাই শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এখন জরুরি।
১৪ মার্চ, ২০২৬

