লোড হচ্ছে...
গার্মেন্ট মালিকদের এটা অনুধাবন করতে হবে। তাদের সম্প্রীতি ও সম্পদ বৃদ্ধিতে কোনো ঘাটতি নেই। অ্যাটিচিউড অব দি গভর্নমেন্ট, সরকারের সবসময় মালিকদের প্রশয় দেয়ার যে নীতি, মালিকদের রক্ষা করাই সরকারের যেন প্রধান কাজ হয়ে যায়, খেয়াল করে দেখুন শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রভাব কিন্তু গোটা সমাজেই পড়ে, বাজার থেকে শ্রমিক যখন জিনিসপত্র কেনে তার প্রভাব তো গোটা অর্থনীতিতেই পড়ে।
২০ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
২০ দিন আগে

ডিবির ভাষ্য অনুযায়ী, মিরপুরে আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তারা মূলত স্থানীয় পোশাক কারখানার শ্রমিক নন। বিভিন্ন জেলা থেকে এসে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার উদ্দেশ্যে মিরপুরে জড়ো হয়েছিলেন। সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে জনমনে আতঙ্ক ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি।
২১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অস্থিরতার সাথে কিছু শিল্প মালিকরা জড়িত আছেন। যারা ফ্যাসিস্ট সরকারের সময় মন্ত্রী, এমপি ছিলেন। ইন্দোনদাতাদের কঠোরভাবে দমন করা হবে।’
২১ দিন আগে

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’
২৩ দিন আগে

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।’
২৫ দিন আগে

আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর সরকারি ছুটি না থাকলে পরবর্তী দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।’
২৭ দিন আগে

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: রেজাউল করিম বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৫ অক্টোবর, ২০২৬

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে।
১৫ অক্টোবর, ২০২৬


