লোড হচ্ছে...
এত কিছুর পরও পুঁজিবাজারের এত বেশি পতনের কারণ দেখি না। এর কারণ হিসাবে তিনি মনে করেন, বাজারে এ মুহূর্তে বড় বিনিয়োগকারী নেই বললেই চলে। তাই ডিবিএর পক্ষ থেকে বড় বিনিয়োগকারীদের বাজার টানতে মূলধনী মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত সম্পূর্ণ কর রেয়াত চাওয়া হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী দেশে ফিরলে এর একটা সুরাহা হতে পারে। এটি সুরাহা হলে বাজারে বড় বিনিয়োগকারীরা ফিরে আসতে পারেন।
৭ দিন আগে

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা। এ জন্য সরকার ৩৫ হাজার কোটি টাকার মূলধন জোগানের ব্যবস্থা করেছে বলে দেয়া তথ্যে উল্লেখ রয়েছে। ব্যাংকটির পরিচালনা ও তদারকির জন্য একটি পরিচালনা পর্ষদও গঠন করা হয়।
১২ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যাংকিং খাতে আয়ের পথে এখন প্রথম বাধা অতি উচ্চখেলাপি ঋণ। যা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, অর্থাৎ ৩২.৭৮ শতাংশই শ্রেণিকৃত খেলাপি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই হার ৪৭.৩০ শতাংশ। এর মধ্যে জনতা ব্যাংকের অবস্থা সবচেয়ে শোচনীয়।
১৬ দিন আগে

বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান মেনে নিয়ে দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
২২ সেপ্টেম্বর, ২০২৬


